বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধে পাঠাতে রাশিয়ায় পাচার ২০ বাংলাদেশির প্রাণহানি: এসআরবি বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:উপদেষ্টা জাহেদ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির

আগামী সংসদ নির্বাচনে খুলনা-৬ থেকে আ’লীগের এক ডজন মনোনয়ন প্রত্যাশী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২২৯ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা): আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে। ভোটের আগে মাঠের লড়াইয়ে দলীয় পর্যায়ে লবিংয়ের পাশাপাশি নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ শুরু করেছেন। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে দ্বাদশ সংসদ নির্বাচন হতে পারে।

আসনটিতে বর্তমান সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর পাশাপাশি সরকার দলীয় অন্তত ১০ জন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের নিয়মিত মাঠে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন জাতীয় দিবস, উৎসব ও দলীয় কর্মসূচিতে নিজেদের সম্পৃক্ততা ও ব্যানার-পোষ্টারের মাধ্যমে নিজেদের মনোনয়ন প্রত্যাশার বিষয়টি জানান দিচ্ছেন।

সেক্ষেত্রে অনেকে পৃথক কর্মসূচিতে নিজেদের পরিচিতি ও প্রত্যাশার বিষয়গুলিকে জানান দিলেও অনেকে বর্তমান সাংসদের সাথে একই মঞ্চে ঐক্যবদ্ধ কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে।

তবে কে হচ্ছেন সুন্দরবন উপকূলীয় জনগুরুত্বপূর্ণ আসনটি থেকে নৌকার প্রার্থী ? বর্তমান সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর উপর আস্থা রেখে তাকেই মনোনয়ন দেয়া হচ্ছে? নাকি দশম ও একাদশ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আসনটিতে? এমন বিভিন্ন আলাপ-আলোচনা হচ্ছে দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যে।

প্রয়াত শহীদ এমএনএ গফুর, এড, শেখ মো: নূরুল হক, প্রথম নির্বাচনের এড. স.ম বাবর আলী, নবম নির্বাচনের কান্ডারী এড. সোহরাব আলী সানা ও সর্বশেষ বর্তমান সংসদ সদস্য আক্তারুজজমন বাবুর উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার করছে আওয়ামী লীগ।

তবে গত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচনে ছিল শ্বাসরুদ্ধকর চমক। নবম নির্বাচনে দলীয় টিকিটে নির্বাচিত হয়েও দশম নির্বাচনে প্রার্থীতা ধরে রাখতে পারেননি বর্তমানে খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব আলী সানা। পরের বার দশম নির্বাচনে সতীর্থ প্রয়াত শেখ মো: নূরুল হক এর কাছে প্রার্থীতা হারান তিনি। একইভাবে নৌকায় চড়ে নির্বাচনী বৈতরণী পার হলেও একাদশ নির্বাচনে দল আর তার উপর ভরসা রাখতে পারেনি। একাদশ নির্বাচনে হেভিওয়েটদের ভিড়ে শেষ মূহুর্তে দলীয় টিকিট পান বর্তমান সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

তবে এবারো কি তার পুনরাবৃত্তি ঘটবে আসনটিতে? নাকি আক্তারুজ্জামান বাবুতেই তৃপ্ত আওয়ামী লীগ ফের তার উপরই ভরসা রাখবেন? যদিও তার জন্য অপেক্ষা করতে হবে তফশিল পরবর্তী দলীয় প্রার্থী বাছাই পর্যন্ত।

যদিও সর্বশেষ দলীয় নেতা-কর্মীদের একটি বড় অংশ চাইছে প্রার্থী পরিবর্তন। অন্তত ১০ জন মনোনয়ন প্রত্যাশী এই মূহুর্তে মনোনয়ন লাভের জন্য প্রচার-প্রচারণা-লবিং করছেন। সেক্ষেত্রে বর্তমান সংসদ সদস্যের পাশাপাশি মাঠ মাতাচ্ছেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  সোহরাব আলী সানা, সাবেক সংসদ সদস্য শেখ মো: নূরুল হক এর দু’ ছেলে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল হক ও জেলা আ’ লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাসেল, জেলা আওয়ামী লীগের কেষাধ্যক্ষ ইঞ্জি: মাহবুব আলম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইজি: প্রেম কুমার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শেখ শহীদুল্লাহ, পাইকগাছা পৌর মেয়র সেলিমজাঙ্গীর, পাইকগাছা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৭৯-৯৫) ইউনুস সানার ছেলে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল্লাহ আল মামুন।  

বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত রাখতে নিজ নিজ অবস্থান জানান দিয়ে এসব মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সর্বোচ্চ পর্যায়ের নের্তৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি তৃণমূলের সাধারণ নেতা-কর্মী ও ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।

পরিবর্তনে বিশ্বাসী অংশের দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা পাইকগাছা-কয়রার সন্তানদের যে কাউকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান।

স্থানীয় সরকার পরিষদের দলীয় একাধিক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকেই মনোনয়ন চাইছেন। তবে দল যাকে মনোনয়ন দেবে দলীয় স্বার্থে তারা পক্ষেই কাজ করবেন। সেক্ষেত্রে স্থানীয়দের মধ্যে এলাকার প্রতি আকর্ষণ-ভালবাসা কাজ করার মানসিকতা বেশি থাকে।

তবে এখন পর্যন্ত তৃণমূলে জনসমর্থনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি বর্তমান সংসদ সদস্য আক্তারুজজামান বাবুর অনুকুলে বলেই ধারণা করছেন কেউ কেউ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com