শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধে পাঠাতে রাশিয়ায় পাচার ২০ বাংলাদেশির প্রাণহানি: এসআরবি বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:উপদেষ্টা জাহেদ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে

  • আপডেট টাইম : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সপ্তাহ জুড়ে থেমে থেমে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ এবং এর আশেপাশে এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২০৩ মেগাওয়াটে। যা চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরোও বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৯৯.৬৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু কাপ্তাই হ্রদের বর্তমানে পানি রয়েছে ১০৫.৮৮ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com