মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সাজেক বেড়াতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণ

  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সাজেক বেড়াতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা নামে এক পর্যটককে অপহরণ করেছে দুবৃর্ত্তরা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সাজেন্ট কামাল চত্বর নামক এলাকা থেকে অস্ত্রধারীরা ঐ পর্যটককে অপহরণ করে নিয়ে যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু বাঙ্গালি বন্ধুদের নিয়ে বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়ার সময় সাজেক-দীঘিনালা সড়কের শিজকছড়ার সাজেন্ট কামাল চত্বর নামক এলাকায় কতিপয় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহরণের শিকার হয় ঐ শিক্ষার্থী। অপহৃতরা তার বাঙ্গালী বন্ধদের ছেড়ে দিলেও পাহাড়ি এই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।

অপহরণের শিকার ঐ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত বলে জানিয়েছে পুলিশে এএসপি আব্দুল আউয়াল। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুদের সাথে সাজেক বেড়াতে যাচ্ছিল ঐ শিক্ষার্থী। শিক্ষার্থীর পিতার নাম শীতেন্দ্র বিকাশ চাকমা। তার বাড়ি খাগড়াছড়ি জেলা সদরে।

পুলিশে এএসপি আব্দুল আউয়াল আরো জানান, খবর পেয়ে ঐ শিক্ষার্থীকে উদ্ধারে এলাকায় অভিযানে নেমেছে পুলিশ। তবে কারা এই অপহরণের সাথে জড়িত তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com