বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধে পাঠাতে রাশিয়ায় পাচার ২০ বাংলাদেশির প্রাণহানি: এসআরবি বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:উপদেষ্টা জাহেদ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে খুলে দেওয়া হলো স্পীলওয়ের ১৬টি গেইট

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: গত কয়েকদিনের অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি  ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

হ্রদের পানির ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইটে ৬ ইঞ্চি করে পানি নিষ্কাশন শুরু হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছে বলে জানান, কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

তিনি আরোও বলেন, উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৭.৫৪ ফুট মীন সি লেভেল (এমএসএল)। যা রুলকার্ভ হতে ছয় ফুট উপরে। ফলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে আজ (শুক্রবার) পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট ৬ ইঞ্চি খুলে দিয়ে পানি ছেড়ে দিয়েছি।

প্রতি সেকেন্ডে এই গেইট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। তবে কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

তিনি আরো জানান, কেন্দ্রের ৫টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন এর জন্য প্রতি সেকেন্ড আরোও ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

উল্লেখ্য, রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট হতে সর্বমোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রীডে সঞ্চালন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com