মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

গাছের গুঁড়ি বহনকারী ট্রাকে সন্ত্রাসীদের গুলিবর্ষণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের ধেপ্পোছড়ি এলাকায় চলন্ত গাছের গুঁড়ি বহনকারী ট্রাকে গুলিবর্ষণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ ঘটনায় ট্রাকচালক শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম উদেশ্যে ছেড়ে যাওয়া রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ধেপ্পোছড়ি এলাকার সড়কে পাহাড় উঠার সময় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে গুলি করে। এতে ট্রাকচালকের বামপায়ে গুলিবিদ্ধ হয় ও ট্রাক নং-চট্ট মেট্রো-ট-১১-০৭৯৯ দুইটি চাকা ফেটে যায়।

এসময় স্থানীয় ড্রাইভাররা আহত ট্রাকচালককে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সন্ত্রাসীরা চলন্ত ট্রাকে গুলিবর্ষণ করে। এতে ট্রাকচালক শহিদুল ইসলামের বামপায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনালের সামনে গাড়ির চালক ও শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা। অন্যদিকে যেই এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রæত গ্রেফতার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com