সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

আগামী সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে: নির্বাচন কমিশনার আনিছুর

  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিশেষ অঞ্চল হিসেবে এখানে সেনাবাহিনী আগে থেকে তাদের দায়িত্ব পালন করলেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা তরান্বিত করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যেন অবৈধ ব্যবহার না হয় সে বিষয়েও সেনাবাহিনীসহ সব বাহিনী কাজ করবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করণীয় নির্বাচন কমিশন তাই করবে বলে জানান তিনি।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানসহ রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারগণ, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ।

এছাড়া রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা নির্বাচন অফিসারগণ, সকল উপজেলার অফিসার ইন-চার্জ এবং উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরো বলেন, নির্বাচনের পরিবেশে এখন আর ঘাটতি আছে বলে আমাদের চোখে পড়ে না। আমরা যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি সবকিছু ঠিক আছে। নির্বাচনে অংশগ্রহণ করা না করা সেটা হলো নিবন্ধিত রাজনৈতিক দলের বিষয়। আমরা তাদের বার বার ডেকেছি, এটা যে দল- তাদের নেতৃবৃন্দের ওপরে, তাদের দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com