বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:উপদেষ্টা জাহেদ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটিতে আসন্ন জাতীয় নির্বাচনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে রাঙ্গামাটি  একটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, আওয়ামী লীগ, আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, তৃণমূল বিএনপিসহ ৫ জন প্রার্থী।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এতে মনোনয়নপত্র জমা দেয়া ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: শাহনেওয়াজ রাজুসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ৫ জন প্রার্থীর দেয়া বিভিন্ন তথ্যাদি যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মনোনীত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: হারুনুর রশীদ মাতব্বর, স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী মো: মিজানুর রহমানের প্রার্থীতা বৈধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনিও অরো বলেন, প্রার্থীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে (৫-১০) ডিসেম্বর এর মধ্যে অভিযোগ দেয়া যাবে এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এদিকে, রাঙ্গামাটি পার্বত্য জেলার ২৯৯ আসনে এককভাবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ৪ বার নির্বাচিত বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে আসন পুনরুদ্ধারে রাঙ্গামাটি আসনে সতন্ত্র প্রার্থী হিসাবে আরেক হেভিওয়েট  প্রার্থী সাবেক এমপি ও আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ নেতা উষাতন তালুকদার একক ভাবে নির্বাচন করছেন। তিনি ২০১৩ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের ‘হেভিওয়েট’ প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হারিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।

সব মিলিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটির ২৯৯ একটি আসনটিতে বিএনপি যদি নির্বাচনে না আসে তা হলে এবার লড়াই হবে দ্বিমুখী। যা আওয়ামী লীগ ও জেএসএস’র মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

রাঙ্গামাটি পার্বত্য জেলা ২৯৯ একটি আসন। এখানে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৩৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৪৬ হাজার ৯৭৩জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৩৮৯জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com