সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

সিরাজগঞ্জে সরিষা চাষাবাদে মাঠে মাঠে হলুদের সমারোহ

  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে এবার সরিষা চাষাবাদে এখন মাঠে মাঠে হলুদের সমারোহ।

যেদিকে চোখ যায় সেদিকেই এ হলুদ ফুলে রঙিন হয়ে উঠেছে মাঠ। বিস্তীর্ণ মাঠ জুড়ে বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৮৬ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২ হাজার হেক্টর বেশি জমিতে  সরিষার চাষাবাদ হয়েছে। দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমন প্রকৃতির রূপ বদলায়, তেমনি বদলে যায় ফসলের মাঠ। আর সবুজ, সোনালী ও হলুদে সাজে ফসলের মাঠ। এমনি ফসলের মাঠ পরিবর্তনের এ পর্যায়ে হলুদ সরিষা ফুলের সমারোহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চলনবিল অঞ্চলে শীতের সকাল ও বিকেলে এ ফুলের দৃশ্য দেখে অনেকেই আবৃত্তি করে ছন্দ ও কবিতা। হলুদ ফুলের মাঠে মাঠে তরুণ তরুণীরা সেলফি তুলছে। চুলের খোঁপায়  ফুলও গাথছে এবং তারা এই ফুল শপথে প্রেম বিনিময়ও করছে। গত বছরেও জেলায় সরিষা চাষ করে লাভবান হয়েছে কৃষকেরা। সেই লাভের আশায় এ মৌসুমেও সরিষা চাষে ঝুঁকেছে কৃষকেরা। এই সরিষার মধ্যে টরি-৭, বারি-১৪, বীনা-৯, বীনা-১৪ চাষাবাদ করা হয়েছে বেশি। তবে এবার বেশি সরিষা চাষাবাদ হয়েছে জেলার চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে এবং কামারখন্দ, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এ সরিষা চাষাবাদ করা হয়েছে।

এছাড়া জেলার চরাঞ্চলে ইউরিক অ্যাসিড মুক্ত ক্যলানীয়া জাতের সরিষা চাষ হয়েছে। এ মৌসুমে সরিষা চাষে প্রণোদনা হিসাবে কৃষকদের মাঝে নির্ধারিত হারে বীজ ও সার প্রদান করা হয়েছে।

এই বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী ৩ বছরে ভোজ্য তেলের ৪০% বাড়াতে হবে। এ জেলায় গত বছরের চেয়ে প্রায় ২১ হাজার হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হয়েছে। এ সরিষার ফলন বৃদ্ধির লক্ষ্য সরিষার জমিতে মৌ-বাক্স বসানো হয়েছে। সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত মৌচাষীরা এ মৌ বাক্স বসিয়েছে। মধু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪’শ মেট্রিক টন। ইতিমধ্যেই মধু উৎপাদন হয়েছে প্রায় ১২০ মে: টন। এ মধু সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com