বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:উপদেষ্টা জাহেদ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি তিন দিনের সফরে আজ সাজেক যাচ্ছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: তিন দিনের সফরে আজ শনিবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি সেখানে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবস্থিত। 

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সাজেকে নিচ্ছিদ্র  নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। 

এ ছাড়া রাষ্ট্রপতির সফর কালে সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্ট, কটেজ, হোটেল ও রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না বলেও জানান তিনি।

ভ্রমণকালে রাষ্ট্রপতি সাজেকের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।  রাঙ্গামাটি জেলা প্রশাসক আরো বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকে কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।

ভ্রমণকারী অন্য পর্যটকদের সঙ্গেই সাজেকের প্রকৃতি উপভোগ করবেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির সফরকালে সাজেকে সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা জোরদার থাকবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১০-১২ ফেব্রুয়ারি রাঙ্গামাটি জেলার সাজেক সফর করবেন। 

এই উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাষ্ট্রপতির সাজেক সফরের সিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি। 

তবে এবার ১০-১২ ফেব্রুয়ারির সাজেকে কটেজ, রিসোর্ট,  রেষ্টুরেন্ট পর্যটকদের জন্য উম্মুক্ত রাখা হয়েছে বলে জানান, সাজেক কটেজ মালিক সমিতি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com