বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:উপদেষ্টা জাহেদ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

৩ দিনের সফরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাজেকে

  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ৩ দিনের সফরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে পৌঁছিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সাজেক পর্যটন এলাকায় রাষ্ট্রপতি  সাহাবুদ্দিন মহোদয় সফর সঙ্গীদের নিয়ে ২৭ বিজিবি হেলিপ্যাডে দুপুরে অবতরণ করেছেন।

রাষ্ট্রপতি সাজেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবস্থিত।

তিনি সফর সঙ্গীদের নিয়ে হেলিকপ্টার: ২ (নরমাল ভার্সন) যোগে ঢাকা তেজগাঁও বিমান বন্দর হতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় সফর সঙ্গীদের মধ্যে মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সচিব ( সংযুক্ত) জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়, মিসেস শেখ নাসরিন আহমেদ,  রাষ্ট্রপতি সামরিক সচিবের পত্নী, বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান,  রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব, রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগ ও মোঃ দিদারুল আলম রাষ্ট্রপতির একান্ত সচিব, জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয় এবং স্বজনরাসহ অন্যান্য সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির এই সফর ঘিরে সাজেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান। এ ছাড়া রাষ্ট্রপতির সফরকালে সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্ট, কটেজ, হোটেল ও রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না বলেও জানান তিনি। ভ্রমণকালে  রাষ্ট্রপতি সাজেকের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক আরো বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকে কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। ভ্রমণকারী অন্য পর্যটকদের সঙ্গেই সাজেকের প্রকৃতি উপভোগ করবেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির সফরকালে সাজেকে সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হযেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com