সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার  সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের শালবাগান এলাকায় এই মর্মান্তিক

দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনা স্থলেই একজন নিহত এবং সদর জেনারেল হাসপাতালে দুইজন জন নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও সিএনজি দুটোই গভীর খাদে পড়ে যায়।

এ সময় সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুই জন নিহত হয়েছে।

নিহত একজনের নাম নবীর হোসেন, মোঃ হাফিজ। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো: মারুফ আহমেদ জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া লরি চট্টগ্রাম-রাঙ্গামাটি প্রধান সড়কের শালবাগান এলাকায় পৌছালে রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া সিএনজিকে চাপা দিয়ে লরি ও সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একজনের লাশ উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসা অবস্থায় আরো ২জন নিহত হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com