মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

যমুনার ভাঙ্গন রোধে ৪৭ কোটি টাকার বেড়িঁবাধের কাজ চলছে

  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর ভাঙ্গন রোধে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে বাম তীর সংরক্ষণ বেড়িবাঁধের কাজ এগিয়ে চলছে।

এ বাঁধের কাজ বাস্তবায়ন হলে চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার যমুনা নদীর ভাঙ্গন রোধে ৩.৫ কিলোমিটার এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ চলছে। এরআগে পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন সাবেক উপমন্ত্রী এ কাজ উদ্বোধন করেন। স্থানীয়রা বলছেন, কয়েক বছর ধরেই বেড়িবাঁধ না থাকায় ওই উপজেলার চরাঞ্চলের খাষপুকুরিয়া, বাঘুটিয়া, ভূতের মোড় এলাকায় ভাঙনের শিকার হচ্ছেন হাজারো মানুষ। গত ২০ বছরে এসব এলাকার ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকা ভাঙনে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ শত শত বসতভিটা নদী গর্ভে বিলিীন হয়েছে। এসব এলাকা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে সরকার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এ বেড়িবাঁধ। এ বেড়িবাঁধ নির্মাণ শেষ হলে শিক্ষা ব্যবস্থাসহ আর্থ সামাজিক উন্নয়েনে ব্যাপক ভূমিকা রাখবে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডেও নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এ বাঁধ নির্মাণে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ অব্যাহত রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ শেষ হবে। এ বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্তৃপক্ষ। এছাড়াও একাধিক উর্ধতন কর্মকর্তা এ প্রকল্প যথানিয়মে পরিদর্শন করছেন এবং পরিদর্শনে প্রকল্পের কাজে কোন অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং প্রকল্পের কাজ দ্রæত শেষ করার নির্দেশ দেন। সম্প্রতি যমুনা নদীর ভয়াবহ ভাঙনে চরাঞ্চলের বহু পরিবার নিঃস্ব হয়েছে এবং তারা এখনও মানবেতর জীবনযাপন করছে। অবশ্য সংশ্লিষ্ট প্রশাসন ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের দফায় দফায় আর্থিক সহযোগিতা করেছে। এদিকে এ ভাঙ্গনে উপজেলার অধিকাংশ এলাকা বিলুপ্ত হওয়ায় নতুন করে খাসকাউলিয়া ইউনিয়নে চৌহালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। সেখানে সরকারি নানা স্থাপনা নির্মাণ করা হয়েছে। ভাঙন কবলিত এ উপজেলার অবশিষ্ট অংশ রক্ষায় যমুনা নদীর বাম তীরে বেড়িবাঁধ প্রকল্পের কাজ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে শুরু হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, নির্ধারিত সময়ে এ কাজ শেষ হবে। তবে অনিয়ম বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com