সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

জলবায়ু পরিবর্তন আগামী দিনের মানুষ, সভ্যতা ও পৃথিবীর জন্য হুমকি :দীপংকর তালুকদার এমপি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : যত্রতত্র বন উজার হওয়ার কারণে জলবায়ু পরিবর্তনটা আগামী দিনের মানুষ, সভ্যতা ও পৃথিবীর জন্য হুমকির স্বরূপ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জরুরী কর্মব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহযোগিতার মাধ্যমে বন উজার ও অবক্ষয় রোধের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস করতে সম্মেলিত ভাবে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

মঙ্গলবার রাঙ্গামাটি বন সংরক্ষণের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সাথে বন বিভাগ, রাঙ্গামাটি অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা প্রমুখ।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, দিন দিন বন উজার হওয়ার কারণে জলবায়ু পরিবর্তনের অভিঘাত আমাদের নিত্য সঙ্গী। জলবায়ু পরিবর্তনের সমস্ত বিরূপ প্রভাব আমাদের দেশে অন্যান্য দেশসমূহের দৃশ্যমান। সেই প্রেক্ষাপটে আমাদের দেশে পরিবেশ সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ। তাই আমাদের দেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা ও প্রয়াস দরকার। নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যই পরিবেশ-প্রকৃতি সংরক্ষণ করা প্রয়োজন।

পরে রাঙ্গামাটি বন সংরক্ষক কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রামের বন রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে আধুনিক ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com