সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

রাঙ্গামাটিতে ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। 

পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর,পার্বত্য চট্টগ্রাম আন্ঞ্চলিক পরিষদের সদস্য ও  বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন। 

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ৭ই মার্চের ব্যাখা প্রেক্ষাপট বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জাতির পিতার আত্নজীবনী সকলকে অনুধাবন করতে হবে।

বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবে পরিণত করার লক্ষ্যে দেশকে ভালোবেসে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com