বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:উপদেষ্টা জাহেদ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্ত সড়কে বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের দৃশ্যপট

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সীমান্ত সড়কে বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের দৃশ্যপট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের অংশ হিসেবে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সীমান্ত সড়ক নির্মাণ করা হচ্ছে।

ইতিমধ্যে প্রথম ধাপের ৩১৭ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ২৬০ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ প্রায় ৫৭ কিলোমিটার রাস্তার নির্মাণ আগামী জুনের মধ্যে শেষ হয়ে যাবে। সড়কটি নির্মাণ হওয়ার ফলে পাহাড়ি জনপদগুলোতে লেগেছে আধুনিকতার ছোঁয়া।

শুক্রবার (৮ মার্চ) সকালে রাঙ্গামাটির সীমান্তবর্তী জুরাছড়ি উপজেলার ধুমধুম্যা এলাকায় সড়কের কাজ পরিদর্শন করেন, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ, বি, এম আমিন উল্লাহ নুরী, সেনাবাহিনী ইঞ্জিনিয়ার কোড়ের প্রধান মেজর জেনারেল ইফতেখার আনিস এনডিসি পিএসসিসহ সংশ্লিষ্টরা।

এ সময ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শরিফ মনি, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সবি মোঃ জাকির হোসেন, সড়ক ও মহাসড়ক বিভগের যুগ্ম সচিব গৌতম চন্দ্র পালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য অঞ্চলের পর্যায়ক্রমে ১ হাজার ৩৬ কিলোমিটার পার্বত্যাঞ্চলের সীমান্ত সড়ক নির্মাণ হলে পুরো সড়ক নির্মাণ শেষ হলে পার্বত্য চট্টগ্রামে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের যেমন প্রসার ঘটবে, তেমনি যোগাযোগব্যবস্থা ও পর্যটনশিল্পের ব্যাপক উন্নয়ন ঘটবে। পুরো পাহাড় এলাকা নিরাপত্তার মধ্যে চলে আসবে। পিছিয়ে পড়া এই অঞ্চল সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল হিসেবেও আত্মপ্রকাশ করবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com