সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির রফিকুল ইসলাম সভাপতি, রাজিব চাকমা সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি আইনজীবী সমিতি নির্বাচনে আবারও সভাপতি পদে জয়যুক্ত হয়েছেন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন এ্যাডভোকেট রাজিব চাকমা।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় রাঙ্গামাটি আইনজীবী সমিতির ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত। ভোট গণনা শেষে বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন, বারের প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত এ্যাডভোকেট মিহির বরণ চাকমা। এসময় সহকারী নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বরতএ্যাডভোকেট ফরহাদ চৌধুরী ও এ্যাডভোকেট জীবন বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি আইনজীবি সমিতি নির্বাচনে অন্যান্য পদে মধ্যে কোষাধক্ষ্য পদে এ্যাডভোকেট দর্শন চাকমা ও সংস্কৃতিক সম্পাদক হিসেবে এ্যাডভোকেট মামুন ভূঁইয়া নির্বাচিত হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মাকসুদা হক ও সুস্মিতা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মিলন চাকমা, পাঠাগার সম্পাদক হিসেবে শ্রীজ্ঞানী চাকমা ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রফিকুল ইসলাম তার সাথে এ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু।

 সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, এ্যাডভোকেট রাজিব চাকমা ও এ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্না।কোষাধ্যক্ষ পদে এ্যাডভোকেট দর্শন ও এ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এ্যাডভোকেট মামুন ভূঁইয়া ও এ্যাডভোকেট রাশেদ ইকবাল।

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্য ৯২ জন।

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান কর্মকর্তা অ্যাডভোকেট মিহির বরণ চাকমা জানান, সুশৃংখলভাবে ভোটাররা তাদের মনোনিত প্রার্থীদের ভোটের অধিকার

প্রয়োগ করছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com