সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

সিরাজগঞ্জে একই লাইনে দুই ট্রেন প্রবেশের ঘটনায় তদন্ত কমিটি

  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একই লাইনে বিপরীতমুখী মৈত্রী ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেন প্রবেশের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুণ-অর-রশিদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী সংকেত প্রকৌশলী ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের একজন কর্মকর্তা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এই স্টেশনে নতুন করে নির্মাণাধীন দুটি প্লাটফর্মের একটির কাজ শেষ হলেও অপরটির কাজ চলমান রয়েছে। এ কাজের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান সিগনালিং পদ্ধতিতে ম্যানুয়াল পদ্ধতি চালু করেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে কোলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত চেক-আপের জন্য ৫ নম্বর প্লাটফর্মে দাঁড় করানো হয়। এরপর পৌনে ৩টার দিকে রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস চলে আসায় সেটিকে ৪ নম্বর প্লাটফর্মে প্রবেশ করাতে বলা হয়। কিন্তু অদক্ষ লাইনম্যানদের ভুলের কারণে ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে ঢুকে পড়ার পর চালক দূর থেকে লক্ষ্য করে ট্রেনটি থামিয়ে দেন। এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায় দুটি ট্রেন ও ট্রেন দুটির হাজারখানেক যাত্রী। ইতিমধ্যে রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, সিরাজগঞ্জে একই লাইনে দুটি ট্রেন প্রবেশের ঘটনায় হারুণ-অর-রশিদকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com