রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

সিরাজগঞ্জে ভোট গ্রহণ চলাকালে টাকাসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৯৪ হাজার টাকাসহ জহুরুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ মে) ভোট গ্রহণ চলাকালে দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাহির থেকে তাকে আটক করা হয়। আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি ওই উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ আমিনুল ইসলাম সরকারের (প্রতীক-দোয়াত কলম) সমর্থক হয়ে কাজ করছেন বলে জানা গেছে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) (ওসি) মোঃ জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, চেয়ারম্যান জহুরুল ইসলাম তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ আমিনুল ইসলাম সরকারের দোয়াত কলম প্রতীকের জন্য টাকা দিয়ে ভোট কিনছেন। এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ৯৪ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান বলেন, আটক জহুরুল ইসলাম চেয়ারম্যানকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com