শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

সিরাজগঞ্জে চারিদিকে মাঠে মাঠে হলুদের সমারোহ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চারিদিকে মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। যেদিকে চোখ যায় সেদিকেই মাঠ জুড়ে শুধু সরিষা ফুলে হলুদ আর হলুদ হয়ে গেছে। সরিষা চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় ৮৭ হাজার ১২৫ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু এ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩ হাজার হেক্টরেরও বেশি জমিতে এ সরিষার চাষাবাদ করা হয়েছে।সরিষার মাঠ জুড়ে চারিদিকে এখন হলুদ রঙের ফুলে ফুলে ভরে গেছে। রূপ বৈচিত্রের এ সোনার বাংলায় ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপ যেমন বদলায়।

তেমনি একেক একেক ঋতুতে ভিন্ন ভিন্ন ফসল চাষাবাদে বদলায় ফসলের মাঠও। কখনও সবুজ, কখনও সোনালী আবার কখনও হলুদের অপরূপ সাজে ফসলের মাঠ। তাইতো পরিবর্তনের এ পর্যায়ে হলুদ সরিষা ফুলে অপরূপ সাজে সেজেছে ফসলের মাঠ। বিশেষ করে সিরাজগঞ্জের চলনবিল এলাকার বিভিন্ন স্থানে শীতের সকাল ও বিকেলে হলুদ এ সরিষা ফুলের দৃশ্য দেখে অনেকেই ছন্দ ও কবিতা আবৃত্তি করে।

হলুদ ফুলের মাঠে শুধু তরুণ তরুণীরাই নয় বিভিন্ন বয়সের মানুষ ছবি ও সেলফি তুলছে। বিশেষ করে তরুণীরা চুলের খোঁপায় এ ফুল গেঁথে নিচ্ছে ও অনেক তরুণ তরুণী এ ফুল দিয়ে প্রেম বিনিময়ও করছে।

সরিষা চাষাবাদ বেশি হয়েছে সিরাজগঞ্জের চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে এবং কামারখন্দ, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এ সরিষা চাষাবাদও ভালো হয়েছে। এ সরিষার মধ্যে টরি-৭, বারি-১৪, বীনা-৯, বীনা-১৪ চাষাবাদ করা হয়েছে বেশি। এছাড়া জেলার চরাঞ্চলে ইউরিক অ্যাসিড মুক্ত ক্যলানীয়া জাতের সরিষা চাষও করা হয়েছে। চলতি মৌসুমে সরিষা চাষাবাদে প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে নির্ধারিত হারে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আহসান শহীদ সরকার বলেন, জেলায় গত বছরের চেয়ে এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে এবং বাম্পার ফলনেরও আশা করা হচ্ছে। সরিষার ফলন বৃদ্ধির লক্ষ্যে হলুদ ফুলের সরিষার জমিতে সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত মৌচাষীরা মৌ-বাক্স বসিয়েছে ইতিমধ্যেই। এবার মৌ বাক্সে মধু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪০০ মেট্রিকটন। মধু সংগ্রহেও লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com