বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা ৫ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন করেছে।

রবিবার দুপুরের দিকে হাসপাতাল ফটকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসক ডাঃ ইফাজ আল শাওন, ডাঃ সৈকত মাহমুদ, ডাঃ রায়হান খন্দকার, ডাঃ শোয়েব শাহরিয়ার, শিক্ষার্থী আল আরাফাত, আসাদুল্লাহ আল মারুফ প্রমুখ।

তারা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব চিকিৎসা সেবা এবং কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকরী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে অনেক রোগী বিপাকে পড়েছেন। জরুরি বিভাগ চালু থাকায় ও অন্যান্য বিভাগ বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে অনেক রোগী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com