রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে ‘বাধ্য’ করা হবে: জামায়াত নেতৃত্বাধীন জোট হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর টানা ২২২ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত বিদ্যুৎ সাশ্রয়ে ৯-৪টা অফিস, মার্কেট সন্ধ্যা ৬টা পর্যন্ত আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা জামায়াত আমির শফিকুর টানা ২২১ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত আপনারা জেন জির প্রতিনিধিত্ব করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: সংসদে এনসিপিকে পার্থ টানা ২২০ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঘাটতি নয়, আতঙ্কে বাড়তি তেল কেনাতেই সংকট: জ্বালানি মন্ত্রী

প্রাইভেটকার দোকানে ঢুকে পড়ায় পথচারী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কাশিয়াহাটা বাজারে প্রাইভেটকার দোকানে ঢুকে পড়ায় হাফিজুল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছে।

এঘটনায় গুরুতর আহত হয়েছে দোকানদার আমির (৪২)।

নিহত হাফিজুল কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে কড্ডা যাওয়ার পথে কাশিয়াহাটা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি হাফিজুলকে চাপা দিয়ে দোকানে ঢুকে পরে। এতে ঘটনাস্থলেই হাফিজুল মারা যায় ও দোকানদার আমির আহত হয়। এসময় প্রাইভেটকারটিও গাড়িটিও দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com