রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে ‘বাধ্য’ করা হবে: জামায়াত নেতৃত্বাধীন জোট হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর টানা ২২২ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত বিদ্যুৎ সাশ্রয়ে ৯-৪টা অফিস, মার্কেট সন্ধ্যা ৬টা পর্যন্ত আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা জামায়াত আমির শফিকুর টানা ২২১ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত আপনারা জেন জির প্রতিনিধিত্ব করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: সংসদে এনসিপিকে পার্থ টানা ২২০ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঘাটতি নয়, আতঙ্কে বাড়তি তেল কেনাতেই সংকট: জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জে বাস চাপায় ইউনিয়ন বিএনপি নেতা নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বাসচাপায় ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ (৫৫) নিহত হয়েছেন। তিনি রায়গঞ্জ উপজেলার চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে এবং নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সাড়ে ৩ টার দিকে রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com