সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার জবাব দেয়ার আহ্বান টুকুর

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সৎ মানুষের শাসন কায়েমের কথা বলে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণায় মেতে উঠেছে একটি ধোঁকাবাজ ছায়া শক্তি। ধোঁকাবাজদের এই প্রচারণা মানুষকে বিশ্বাস করতেও প্ররোচিত করছে।

এজন্য বিএনপির নেতাকর্মীদের উচিত সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের বিরুদ্ধে পাল্টা জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সকালে জেলা শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে পৌরসভার ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান এবং তারা ধর্মভীরু। এ সুযোগ কাজে লাগিয়ে একটি দল বের হয়েছে। ওই দলের মহিলারা ভোরবেলা ফজরের নামাজ পড়ে বোরকা পরে শুধু চোখ বের করে মা-বোনদের কাছে গিয়ে দেশে ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠার দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে।

তিনি বলেন, আমরা কি ধর্ম থেকে খারিজ হয়ে গেছি এবং এজন্য ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা লাগবে? এমন পরিস্থিতিতে নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ছায়া শক্তির ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। এ মতবিনিময় সভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com