বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ি এনডিপি অফিসের সামনে যাত্রীবাহী একটি বাস উল্টে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১ ঘন্টা যানজটের সৃষ্টি হয়।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে পাতা পরিবহণের যাত্রীবাহী একটি বাস চাপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিডভাইডারে ধাক্কা দেয় এবং বাসটি উল্টে ৫ যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে ফেলতে প্রায় ১ ঘন্টা সময় লেগেছে এবং এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে তিনি উল্লেখ করেন।