বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য পেয়ারাকে (৩৪) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি রতনকান্দি গ্রামের যুবদল নেতা আব্দুল আলীমের স্ত্রী। তিনি ওই ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য ছিলেন। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, প্রায় ১ বছর আগে পেয়ারা প্রথম স্বামীকে তালাক দেয়। পরবর্তীতে ওই যুবদল নেতার স্ত্রী থাকা সত্বেও পেয়ারাকে জোরপূর্বক দ্বিতীয় বিয়ে করে। এ বিয়ের পর তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১৭ লাখ টাকা নেয় স্বামী আলীম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠকও হয়েছে। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে বৃহস্পতিবার রাতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com