মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক অফিস ভাংচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ভাংচুরের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার সকালে শহরের রেলগেট এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করা হয়। এ জনগুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা বলেন, গত ২৯ নভেম্বর সন্ধ্যায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছানুর নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল ওই অফিসে ঢুকে ভাংচুর ঘটনা ঘটায় এবং অফিসের কয়েকজন কর্মচারীকে বেদম মারপিট করা হয়। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে এবং শ্রমিকরা সড়ক জুড়ে বিক্ষোভ ও শ্লোগান দিতে থাকে।

এদিকে দুপুরে বিএনপির নেতৃবৃন্দ এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। এ আশ্বাসের প্রেক্ষিতে প্রায় আড়াই ঘন্টা পর শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করা হয়। এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, অফিস ভাংচুরের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। বিএনপির নেতৃবৃন্দের সুষ্ঠু মীমাংসার আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com