বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথ অবরোধ সংবিধান সংশোধন কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জনে চিকিৎসকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রশাসনকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল: জামায়াত আমির সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

হামের লক্ষণ নিয়ে একদিনে আরো ১০ মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭১ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে হামের লক্ষণ নিয়ে গত এক দিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে ২১ জন এবং হামের লক্ষণ নিয়ে ১৩৮ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকালে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ১২৪৮ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় ১৮৯ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে ১১ হাজার ১৩৩ জন চিকিৎসা নিতে গেছেন। পরীক্ষার মাধ্যমে মোট ১৫৯৯ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫৭৭ জন। আর হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ২৪১ জন।

গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫০৫ জন এবং রাজশাহী বিভাগে ২৭৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪৩ জনের হাম শনাক্ত হয়েছে।

হামের লক্ষণ নিয়ে গত এক দিনে যে দশ জনের মৃত্যু হয়েছে, তাদের ছয়জনই ঢাকা বিভাগের। আর তাদের মধ্যে পাঁচজন ছিলেন ঢাকা জেলার।

তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৬১ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। আর ঢাকা বিভাগে মারা গেছেন ৫৭ জন।

দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় গত শুক্রবার থেকে দেশের ৩০টি উপজেলায় হামের হটস্পট নির্ধারণ করে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com