বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজের পশ্চিম পাশে মঙ্গলবার সকালে সয়াবিন তেলবোঝাই ট্রাক খাদে পড়ে স্বামী স্ত্রীসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হল দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (৪৩) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৩৫) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক মঙ্গলবার সকাল ৯ টার দিকে নলকা ব্রিজের পশ্চিম পাশে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হামসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত তিনজনকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।