বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে মোটরসাইকেল র্দুঘটনায় দুইজন নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় পাটুরিয়ামুখী একটি ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

বুধবার সকাল পৌনে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।তবে মোটরসাইকেল আরোহীদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পাটুরিয়ামুখী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের  সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।

এতে করে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। অপর আরেক আরোহী গুরুতরভাবে আহত হয়েছে।

আহত ব্যক্তিকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com