মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটির ৪৬২ টি মসজিদে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির ৪৬২টি মসজিদে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

শুক্রবার  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মসজিদের ইমামদের এই আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

এই সময় রাঙ্গামাটির ৪৬২টি মসজিদে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান ২৩ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।

উক্ত আর্থিক অনুদান বিতরণী অনুষ্টানে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী, ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ, ওলামা লীগের সভাপতি কারী ওসমান গণি ও জেলা প্রশাসকের পদস্থ কর্মকর্তাসহ রাঙ্গামাটির বিভিন্ন মসজিদ সমুহের ইমামগণ এসময় উপস্থিত ছিলেন।

 জেলা প্রশাসক  বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা রাঙ্গামাটি জেলা সদরসহ দশ উপজেলার মোট ৪৬২টি মসজিদের ৫ হাজার টাকা করে মোট ২৩ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করেছি।

 তিনি জানান, এইবার করোনাকালীন সময়ে রাঙ্গামাটি শহরে ঈদের নামাজ কোন ঈদগা মাঠে হবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com