বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙ্গামাটির প্রতিটি মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক রাঙ্গামাটির প্রতিটি মসজিদে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদে ৩ টিরও বেশি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটির তবলছড়ি প্রধান ঈদ গাঁ মসজিদে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। তবলছড়ি ঈদ গাঁ মসজিদে সকাল সাড়ে ৭ টায় প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। তবলছড়ির ধর্মপ্রাণ মুসল্লিরা জামায়াতে অংশগ্রহণ করেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, ঈদের নামাজ পড়েন ডিসি বাংলো এলাকায় মসজিদে। রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির ঈদের নামায পড়েন নিজ বাংলোতে।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর ঈদ জামায়াতে অংশ গ্রহণ করেন রিজার্ভ বাজার জামে মসজিদে।
এছাড়াও রাঙ্গামাটি শহরের সব কয়টি মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।