বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

যমুনায় নৌকাডুবিতে ২ জনের লাশ উদ্ধার ।। নিখোঁজ ৩০

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের যমুনা নদীতে ঝড়ো হাওয়ার কবলে ধান কাটার শ্রমিকসহ কমপক্ষে ৬৭ জন যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মাঝিসহ কমপক্ষে ৩৫ সাঁতরিয়ে প্রাণে রক্ষা পেলেও আরো কমপক্ষে ৩০ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে অধিকাংশই ধান কাটার শ্রমিক।

এ মর্মান্তিক ঘটনায় যমুনা নদীর পাড়ে এখন শোকের মাতম। পুলিশ ও জনতার উদ্ধার অভিযানে এক শিশুসহ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন, বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের মৃত তহির ফকিরের ছেলে ধান কাটার শ্রমিক পাষাণ ফকির (৬০) ও একই এলাকার কলাগাছি গ্রামের শ্রমিক শামিম উদ্দিনের ছেলে নাইম (৬)।

এনায়েতপুর থানার ওসি মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এনায়েতপুর থানার নৌঘাট থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ধান কাটার অধিকাংশ শ্রমিকসহ কমপক্ষে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলে যাওয়ার পথে  উল্লেখিত স্থানে নৌকাটি ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছিয়েছেন এবং উদ্ধার কাজ তদারকি করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, রাজশাহী ডুবুরী দল ইতিমধ্যেই রওনা দিয়েছেন। বিকেলেই তারা এই উদ্ধার কাজে যোগ দিবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com