বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যমুনায় নৌকা ডুবির ঘটনায় আরো ৪ লাশ উদ্ধার।। এখনও নিখোঁজ ৯

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে মঙ্গলবার দুপুরে যমুনায় নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লাশ উদ্ধারের সংখ্যা দাঁড়ালো মোট নয়জনে।

 চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চৌহালী উপজেলার খাস কাউলিয়ার চর ও পয়লার চর এলাকা থেকে ৩ জনের ভাসমান লাশ এবং এনায়েতপুর থানার স্থলচর এলাকা থেকে আরও একজনের ভাসমান লাশ উদ্ধার করেছে  ডুবুরি দল।

এদের মধ্যে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দহ গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে আলম মিয়ার  পরিচয় পাওয়া গেলেও বাকী ৩ জনের পরিচয়  পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল বুধবার দিনভর উদ্ধার অভিযান চালালেও বিকেলে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

আজ বৃহস্পতিবার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু করে উল্লেখিত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও আরো ৯ জন নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন ইউএনও।

উল্লেখ্য মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫২ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com