বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কুড়িগ্রামে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  কুড়িগ্রাম:  কুড়িগ্রামের উলিপুরে আম গাছ থেকে পড়ে মাসুম মিয়া (১২) নামের এক ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, রবিবার সকালে উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম মিয়া ছোট বেলা থেকে উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের নানা বাচ্চু মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করতো।

রবিবার সকাল ১১টার দিকে আম পাড়তে গাছে উঠলে ডাল ভেঙ্গে সে মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মাসুম আপুয়ার খাতা নেছারীয়া আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বটতলি গ্রামের আল আমিনের পুত্র।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com