শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে ইলিশ শিকারের দায়ে ৮ জেলের একবছর করে কারাদন্ড, জাল ধ্বংশ

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৫৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের  যমুনা নদীত ইলিশ শিকারের অপরাধে আট জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক, শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন শুক্রবার রাতে এ কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আইয়ুব শেখ, ফজলুল হক, নূরে আলম, হামিদ আলী, মিরাজুল শেখ, আলমগীর হোসেন, লোকমান শেখ ও হাবু মিয়া।

জানা গেছে, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় অভিযান চালানো হয়। এসময় আইন অমান্য করে যমুনায় ইলিশ শিকার করার অপরাধে আট জেলেকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির হোসেন  জানান, সরকারি নির্দেশ অমান্য করে শিবালয়ের যমুনা নদীতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের সময় তাদেরকে আটক করা হয়। আটক প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  এ সময় জেলেদের নিকট থেকে জব্দকৃত দুই হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

মা ইলিশ শিকার বন্ধে প্রজনন সময়ে সরাকরি সিন্ধান্ত অনুযায়ী গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া আগামী ৩০ অক্টোবার পর্যন্ত ২২ দিন  নদীতে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com