শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 পুলিশ জানায়, মঙ্গলবার  বিকাল তিনটায়  ইউনিয়নটির মাদাগঞ্জ গ্রামের আলমগীর হোসেনের মেয়ে  লামিয়া খাতুন (২) ও ব্রহ্মতর গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে মিমি খাতুন (৭) বিকাল সাড়ে চারটায় বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়। 

মৃত্যু  লামিয়ার স্বজনরা জানান ঘটনার সময়  ঘরের মেঝতে শিশুটিকে বসিয়ে রেখে মা হাবিবা বেগম উঠানে উঠা  বন্যার পানিতে কাপড় কাঁচতে যায়।

এক সময় তার অলক্ষ্যে শিশুটি উঠানের  পানিতে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

কাপড় ধোয়ার পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চিৎকার চেচামেচি করে খুঁজতে থাকে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

 অপর দিকে বাড়ির পাশের বন্যার পানিতে সাতার কাটতে গিয়ে  ডুবে মারা যায় মিমি।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com