শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

চিলমারীতে বন্যার পানিতে ডুবে গ্রাম পুলিশের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৩০ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে পাট জাগ দিতে গিয়ে বন্যার পানিতে ডুবে মো. সুরুজ্জামান মিয়া (৪৫) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে কিসামতবানু মহিয়ত সুন্নত মাদ্রাসার সামনের বিলে এ ঘটনা ঘটে। সুরুজ্জামান ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুরজ্জামান কিসামতবানু মহিয়ত সুন্নত মাদ্রাসার সামনের বিলে বানের পানিতে পাট জাগদিতে নামেন।

এরপর হঠাৎ অসুস্থবোধ করলে হাতের ইশারায় তিনি তীরে দাঁড়ানো মানুষের সহযোগিতা চেয়ে পানিতে ডুবে যান।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুরে বিলের মাঝ থেকে তার লাশ উদ্ধার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com