শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে নৌকা ডুবিতে মা ও ছেলের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩২২ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার আদমদীঘির ঐতিহাসিক রক্তদহ বিলে মঙ্গলবার দুপুরে ডিঙি নৌকা ডুবে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে শুধু নিজ পরিবারে নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের শহীদ হোসেনের স্ত্রী চাঁদনী বেগম (২৯) ও তার শিশু সন্তান মোহাম্মদ শাদ (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে চাঁদনী বেগম, তার ছেলে শাদসহ পরিবারের পাঁচ সদস্য ঈদের দাওয়াত খেতে উপজেলার করজবাড়ি গ্রামে ভাগ্নির বাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয় দমদমা গ্রামে শিহাব হোসেন নামে এক কিশোর হত্যাকান্ডের ঘটনায় অটো রিকশা চলাচল বন্ধ আছে। তাই মা ও ছেলেসহ ১১ জন রক্তদহ বিলের সান্দিড়া ঘাট থেকে মাছ ধরার ডিঙি নৌকায় করজবাড়ির দিকে রওনা হন।

নৌকা বিলের মাঝে পৌঁছলে হঠাৎ তলা ফেটে পানি উঠতে থাকে।

নৌকা ডুবে যেতে থাকলে মাঝি ও চাঁদনীর ভাগ্নি জামাই পানিতে নেমে তাদের রক্ষার চেষ্টা করেন। এছাড়া বিলে থাকা একটি নৌকা তাদের রক্ষায় এগিয়ে আসে।

ততক্ষণে চাঁদনী ও তার ছেলে শাদ পানিতে ডুবে যান। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com