শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

কুড়িগ্রামে ট্রাক চাপায় দুলাভাই ও শ্যালিকা নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  কুড়িগ্রাম :  কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী মহাসড়কে ট্রাক চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারের পাশে এ দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুলাভাই শাহজাহান আলী ও তার শ্যালিকা নাজমা আক্তার নিহত হয়।

তারা মোটরসাইকেলযোগে ভুরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। পিছন থেকে ঢাকা মেট্রো-ট-১৫৬৪৮২ নম্বর ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ হাজীর মোড় এলাকার আব্দুল মজিদের পূত্র এবং নাজমা আক্তার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নুরুল ইসলামের কন্যা।

এ ঘটনায় একঘন্টা সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে জনতা ট্রাকটি জয়মনিরহাট এলাকায় আটক করলেও চালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ
আতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com