বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

বিজিবি-বিএসএফ গুলি বিনিময় ভুল বোঝাবুঝিঃ স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৬৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ সম্প্রতি রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারী ভারতীয় এক জেলের আটককে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের গুলি বিনিময়কে ভুল বোঝাবুঝি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার রাজধানী এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘ আমরা মনে করি একটা ভুল বোঝাবুঝি হয়েছে , একটা অ্যাকসিডেন্ট হয়েছে’।

তিনি বলেন বাংলাদেশের ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী যথাক্রমে বিজিবি ও বিএসএফ এর  দুই প্রধানের মধ্যে আলোচনা চলছে এবং দুই জনের আলাপের মাধ্যমে একটা সুরাহা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিজিবি ও বিএসএফের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

প্রতক্ষ্যদর্শীদের ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাজশাহীর চারঘাটের বালুঘাট এলাকায় মাছ শিকারের জন্য  ভারতীয় তিনজন জেলে অবৈধভাবে বাংলাদেশের ভিতর  ধুকে পড়ায়  বিজিবি  প্রনব মন্ডল  নামে একজন জেলেকে আটক করে বাকী দুজন পালিয়ে যায়। বিএসএফ আটককৃত জেলেটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে গুলি চালায় । পরবর্তীতে বিজিবি কাউন্টার গুলি ছোড়ে। গুলি বিনিময়ে একজন বিএসএফ সদস্য মারা যায়। আটককৃত জেলে প্রনব মন্ডলকে শুক্রবার দুপুরে রাজশাহীর একটি আদআলতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।      

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com