শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় বাসের চাপায় অটোভ্যান চালক নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার শেরপুরে বাসের চাপায় রুবেল হোসেন (২৭) নামে এক অটোরিকশা ভ্যান চালক নিহত হয়েছে।

বুধবার সকালে ধুনট-শেরপুর সড়কের হোসনাবাদ হাজী রোডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত তিন যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রিকশাভ্যান চালক রুবেল হোসেন শেরপুর উপজেলার বাগড়া কলোনীর মৃত মজিবর রহমানের ছেলে।

বুধবার সকাল ৯টার দিকে শেরপুর থেকে একটি যাত্রীবাহী বাস ধুনটের গোসাইবাড়ি যাচ্ছিল।পথিমধ্যে হোসনাবাদ হাজী রোড এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে গিয়ে একটি অটোরিকশা ভ্যানকে চাপা দেয়।

এতে ভ্যান চালক রুবেল ও তিন যাত্রী আহত হন। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে ভ্যান চালক রুবেল মারা গেছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com