শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভূরুঙ্গামারীতে ৬’শ মন পাট আগুনে পুড়ে ছাই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটের গুদামে আগুন লেগে ৬’শ মণ পাট পুড়ে ছাই হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতালা নামক স্থানে একটি পাটের গুদামে।

ক্ষতিগ্রস্ত পাট গুদামের মালিক মোসলেম উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে।

তার আগেই গুদামে থাকা অর্ধেক পাট পুড়ে ছাই হয়ে যায়। যার বাজার মূল্য ১৫ থেকে ১৮ লাখ টাকা। এসময় গুদামের ঘরটির চালও পুড়ে যায় এবং দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। 

নাগেশ্বরী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের টিম লিডার ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

গুদামে থাকা ১৪’শ মণ পাটের মধ্যে আট থেকে নয়’শ মণ পাট উদ্ধার করা হয়েছে বাকী পাট পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে বিদ্যুতের   শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com