শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় সাপের কামড়ে মা-ছেলের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাপের কামড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন কয়াশ গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী নূর জমিলা (৫০) ও তাঁর ছেলে মনিরুল ইসলাম (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের খাবার খেয়ে নূর জমিলা ও তাঁর ছেলে মনিরুল নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে বিষধর সাপ প্রথমে নূর জমিলাকে কামড় দেয়। মায়ের চিৎকারের আওয়াজ পেয়ে মনিরুল মায়ের ঘরে ছুটে যান। এ সময় মনিরুলকেও কামড় দেয় সাপ।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাঁদের গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। ওঝার কাছে ঝাড়ফুঁক করার পরে অবস্থার আরও অবনতি হলে সকালে তাঁদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে সাপের বিষ নিষ্ক্রিয় করার ওষুধ (অ্যান্টিভেনম) না থাকায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল নেওয়ার কিছুক্ষণ পরেই তাঁদের মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com