বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের নানিয়ারচরের দীর্ঘতম সেতু

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির দূর্গম নানিয়ারচর উপজেলায় চেঙ্গী নদীর উপর নির্মিত পার্বত্য চট্টগ্রামের দীর্ঘতম সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

উদ্বোধনের অপেক্ষায় হাজারো মানুষের স্বপ্নের এই সেতুটি। নতুন দিগন্তের সম্ভাবনাময় সেতুটি চালু হলে এর সুফল ভোগ করবে নানিয়ারচরের প্রায় ৭০ হাজারেরও অধিক বাসিন্দাসহ পার্বত্য রাঙ্গামাটি সকল জনগণ।

এই সেতু চালু হলে একদিকে যেমন বাড়বে সড়ক যোগাযোগের নতুন দিগন্ত, অন্যদিকে এলাকায় বাড়বে শিক্ষা, চিকিৎসা ও আর্থসামাজিক উন্নয়ন।

শুধু তাই নয়, সেতুটি চালু হলে রাঙ্গামাটি, লংগদু-বাঘাইছড়ি ও সাজেক এবং খাগড়াছড়ি পর্যন্ত যোগাযোগ স্থাপন হবে। এতে করে এখানকার বসবাসরত মানুষের জীবন-জীবিকার অনেকাংশে পরিবর্তন হবে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১ নভেম্বর নানিয়ারচর সেতুর কাজ শুরু হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি নানিয়ারচরের এক জনসভায় এ সেতু নির্মাণের ঘোষণা দেন।

আগামী ডিসেম্বর মাসে সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে।

নানিয়ারচর সেতু প্রকল্প অফিস সুত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অর্থায়নে এ সেতুটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইসি ব্রিগেড এর ২০ ইঞ্জিনিয়ার্স কনষ্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) ইউনিট।

সেতুটির দৈর্ঘ্য হচ্ছে ৫০০ মিটার এবং প্রস্থ হচ্ছে ৯.৮মিটার। এই সেতু প্রকল্পটির মোট বাজেট হচ্ছে ২২৭ কোটি ৬১ লক্ষ টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য খরচ হচ্ছে ৪৬ কোটি ৬১ লক্ষ টাকা।

সেতুটির সাথে সংযোগ সড়ক রয়েছে ২.২ মিটার। এই সড়কের প্রস্থ হচ্ছে ৭.৯ মিটার।

এব্যাপারে নানিয়ারচর সেতুর প্রকল্প কর্মকর্তা মেজর মোঃ মিজানুর রহমান ফকির বলেন, এটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে দীর্ঘতম সেতু। এটির দৈর্ঘ্য হচ্ছে ৫০০ মিটার।

এই সেতুর মুল উদ্দেশ্য হচ্ছে রাঙ্গামাটি জেলা সদরের সাথে লংগদু উপজেলাকে সংযোগ স্থাপন করা। আর এই সেতুর কাজ তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু জমি অধিগ্রহণে একটি সময় লেগেছে।

আশা করি ডিসেম্বরে এই সেতু উদ্বোধন করা হতে পারে। আর এই সেতুটি চালু হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে।

স্থানীয় ব্যবসায়ী শেখ মোঃ আলমগীর কবির বলেন, আগে রাঙ্গামাটি থেকে নানিয়ারচর আসতে হত পানিপথে ইঞ্জিন বোট করে। এতে প্রচুর সময় লেগে যেতো। সব চেয়ে কষ্ট হতো কোনো রোগীকে রাঙ্গামাটি হাসপাতালে রেফার করা হলে।

আর এই ব্রিজের কারণে এখন রাঙ্গামাটি থেকে নারিয়ারচর আসতে সময় লাগে মাত্র এক ঘন্টা।

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, নানিয়ারচরের এই ব্রিজটি হওয়ার কারণে এলাকার জনগণ অত্যন্ত খুশি । এজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ বলেন, পার্বত্য চট্টগ্রামের মধ্যে নানিয়ারচরের সর্বোচ্চ আনারস উৎপাদন হয়।

ব্রিজটি স্থাপনের ফলে সারা দেশে আনারস সরবরাহ বৃদ্ধি পাবে। এতে করে লাভবান হবে কৃষক ও ব্যবসায়ীরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com