বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

রাজনীতি হলো সুবিধামত সময়ে কথা বলবো, সুবিধামত সময়ে সিদ্ধান্ত নেবঃ মেনন

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৭৫১ দেখা হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগের মিত্র ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি সোমবার বলেছেন রাজনীতি হলো সুবিধামত সময়েই কথা বলবো এবং সুবিধামত সময়ে  সিদ্ধান্ত নেব।

সম্প্রতি মেননের ২০১৮ ডিসেম্বর ৩০ এর  জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নাড়া দিয়েছে যা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে দিয়ে পরিলক্ষিত হচ্ছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দলের শীর্ষ নেতা রাশেদ খান মেনন সোমবার সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন  রাজনীতিতে আপনি একেবার স্ট্রেইট লাইনে চলবেন এটাতো হয় না। এটা হলো আপনার সন্ন্যাসী নীতি হবে অথবা নৈতিকতাবোধ নিয়ে চলবে।

তিনি বলেন রাজনীতি রাজনীতি, রাজনীতিতে আগাতেও হয় পিছাতেও হয়।

২০১৪-২০১৮ মেয়াদের আওয়ামী লীগ সরকারের মন্ত্রী  মেনন বলেন আমি যখন রাজনীতি করবো তখন আমি সুবিধামত সময়েই আমার কথা বলবো এবং সুবিধামত সময়েই আমার সিদ্ধান্ত নেব এটাই হচ্ছে রাজনীতি।

গত শনিবার রাশেদ খান মেনন এমপি বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে বলেন ‘ আমি সাক্ষী দিয়ে বলছি , ওই  নির্বাচনে (ডিসেম্বর ৩০ জাতীয় নির্বাচন) জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।‘

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com