সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৭৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেনুটিয়া গ্রামে রিতা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন। শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত উপজেলার কাশিপুর গ্রামের কাশেমের মেয়ে রিতাকে প্রায় দেড় বছর আগে সাইফুল সাথে বিয়ে দেয়া হয়। এ বিয়ের পর থেকেই নানা অজুহাতে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার ভোর রাতে রিতা তার ঘরের ধর্নার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে স্বামীর পরিবার থেকে দাবী করা হয়। পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com