বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধিঃ পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৪৬জনকে গ্রেফতার এবং ৯টি মামলা দায়ের করেছে।
বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
জানা যায়, নিয়মিত মামলা ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মঙ্গলবার রাতে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ১৫জন, নিয়মিত মামলায় ১৬জন এবং পূর্বের মামলায় ১২জন, ফৌজদারী কার্য়বিধি ১৫১ধারায় ৩জনসহ মোট ৪৬জনকে
গ্রেপ্তার করে। এছাড়াও মাদক মামলা ৩টি, খুনের মামলা ১টি,নারী ও শিশু নির্যাতন মামলা ১টি, জুয়া মামলা ২টি এবং অন্যান্য মামলা ২টিসহ মোট ৯টি মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, সরকার ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহন করেছে। তারই প্রেক্ষাপটে অভিযান অব্যাহত থাকবে।