বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ র্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা কুন্ডুপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে লাভলু শিকদার (৪৫) নামে ১ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । সে ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। র্যাব-১২’র কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭৫ পিচ ইয়াবা, ১ ক্যান বিদেশী বিয়ার, ১ টি মোটরসাইকেল, ১ টি মোবাইলসেট ও ২ টি সিমকার্ড উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।