মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা ।। ৩ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৫২ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস খুলনা : বহুল আলোচিত চাঞ্চল্যকর খুলনার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসন মোল্লা হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

প্রায় সাড়ে তিন বছর পর সোমবার (১৬ নভেম্বর) সকালে খুলনা জেলা ও মহানগর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আওয়ামী লীগ  নেতা বাহাউদ্দিন খান্দকার, সোহরাব হোসেন ও মিরাজকে গ্রেফতার করেছে সিআইডি।

সিআইডি ইনেন্সপেক্টর শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে ।

২০১৭ সালের ১৪ জুন ইফতারের পর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনসহ সাত থেকে আটজন রায়েরমহল এলাকার হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে কথা বলছিলেন।

এ সময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়।

এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় লিয়াকত খান ও তার ছেলে মোস্তফা, বুলবুল ও রুবেল।

ঘটনার পর ১০ জুন নিহতের ছেলে  আল মামুন সুমন বাদী হয়ে হরিণটানা থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করে।

তদন্তের এক পর্যায়ে  ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ তৎকালিন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খন্দকার  নাম সামনে আসলেই হঠাৎ করে আপত্তির পরও মামলা তদন্ত সিআইডি পুলিশে হস্তান্তর হয় বলে অভিযোগ বাদী আল মামুন সুমনের।

টানা কয়েকবছর পর সিআইডি তদন্ত করে সোমবার তিন আসামিকে গ্রেফতার করে। দলীয় কাউন্সিলে গত বছর বাহাউদ্দিন  খন্দকার সাধারণ সম্পাদক পদে পরাজিত হন। তবে খুলনা দলিল লেখক সমিতির  নির্বাচনে খুলনা জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com