শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে পার্বত্য চুক্তির ২৩ বছর পূর্তিতে পিসিজেএসএস এর আলোচনা সভা

  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৩ বছর অতিক্রান্ত হলেও চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না করে সরকার পার্বত্য চুক্তিকে বস্তাবন্দি করে রেখেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের মানুষ উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যদিয়ে দিন যাপন করছে। তিনি সরকারকে চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়নে আরো আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।

আজ বুধবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ বছরপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজিত রাঙ্গামাটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এ আহ্বান জানান।

রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সৌখিন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখে, রাঙ্গামাটি আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, ট্রাষ্টি বোর্ডের সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জগদিশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্রানু মারমা প্রমুখ।

আলোচনা সভায় বক্তার বলেন, পার্বত্য চট্টগ্রাম চুত্তির ২৩ বছর অতিক্রান্ত হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও নানা ভাবে কুটকৌশলের কারণে পূর্ণাঙ্গা চুক্তি বাস্তবায়ন বাধা প্রাপ্ত হচ্ছে। আর এইসব কারণে ভূমি কমিশন এখনো পুরোপুরি কাজ শুরু করতে পারছে না।

পার্বত্য চুক্তিকে আটকে রেখে ধীরে ধীরে নিঃশেষ করার পাঁয়তারা করে যাচ্ছে।

তাই এই পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে দুরত্ব ও লুকোচুরি না করে সরকারকে উদার মনোভাব নিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে এগিয়ে আসার  আহ্বান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com